হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। তার এমন মন্তব্যকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের জন্য বিব্রতকর বলে মনে করছেন বিশ্লেষকেরা।
স্টিফেন এ স্মিথকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, চাইলে মাত্র তিন দিনের মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দিতে পারেন তিনি। এ ক্ষেত্রে দেশটির জ্বালানি খাত, সেতু এবং উৎপাদনব্যবস্থাকে লক্ষ্যবস্তু করার কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।১
((১নং মন্তব্য:তা করতে পারলে এক মিনিটের জন্যও মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) পিছপা হত না।এ বছর ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মাযুরা যুদ্ধ শুরু করলে ট্রাম্প ভেবেছিল যে অল্প কয়েক দিনের মধ্যেই ইরানের বর্তমান শাসনব্যবস্থার হয় পতন ঘটবে নতুবা মাযুরার কাছে নি:শর্ত আত্মসমর্পণ করবে!! কিন্তু সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উযমা ইমাম সাইয়েদ আলী হুসাইনী খামেনেয়ীকে শহীদ করেও বাস্তবে ইরানের ইসলামী বিপ্লবী শাসনব্যবস্থার পতন ঘটেনি বা ইরান মাযুরার কাছে নি:শর্ত আত্মসমর্পণ ও নতিস্বীকার করে নি।আর যুদ্ধের পর প্রায় নয় মাস গত হয়ে গেছে।তিন দিনে ইরানের সকল অবকাঠামো ধ্বংস করতে গেলে পশ্চিম এশিয়ার (মধ্য প্রাচ্য) সকল তেলসমৃদ্ধ আরবদেশের একটিরও অবকাঠামো ও তেল স্থাপনাও সব ধ্বংস করে দেবে ইরান এবং তখন বিশ্বকে অন্তত জ্বালানি তেল ও গ্যাস বিহীন অন্ধকার এক দশকের অভিজ্ঞতা অর্জন করতে হবে।আর এই সংঘাত ও যুদ্ধ পশ্চিম এশিয়ার (মধ্য প্রাচ্য) বাইরেও ছড়িয়ে পড়বে।আর এ জন্যই মাযুরা একাজ করছে না।যদি মাথা খারাপ হয়ে এ কাজ ট্রাম্প করে বসে তাহলে শুধু ইরান নয় সমগ্র বিশ্বকে এর ভয়ানক দুর্ভোগ পোহাতে হবে।পুরো বিশ্ব জুড়ে তীব্র জ্বালানি সংকট,খাদ্যাভাব ও দুর্ভিক্ষ দেখা দেবে। ১ নং মন্তব্য সমাপ্ত))
ট্রাম্পের ভাষ্য, ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করতে এক দিন, সেতুগুলো গুঁড়িয়ে দিতে আরেক দিন এবং উৎপাদন সক্ষমতা নিশ্চিহ্ন করতে তৃতীয় দিন লাগবে।২
((২ নং মন্তব্য:যদি মাযুরা/ট্রাম্প তিনদিনে গোটা ইরানকে নাস্তানাবুদ করতে পারে তাহলে কেন মাযুরা হোর্মুয প্রণালী গত নয় মাসে ধরে ইরানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে পারছে না?!!হোর্মুয প্রণালী ইরানের নিয়ন্ত্রণ মুক্ত করতে মামুরা দুই দুবার ১৫ দিনের জন্য ইরানের বিরুদ্ধে লড়েছে গত জুলাই এবং অগাষ্ট ও সেপ্টেম্বরে। কিন্তু হোর্মুয প্রণালীকে ইরানের নিয়ন্ত্রণ মুক্ত করতে ব্যর্থ হয়েছে। মাযুরা/ট্রাম্পের কারণে হোর্মুয প্রণালী সংকটের ভুক্তভোগী এখন গোটা বিশ্ব। আর ইরানের ওপর মাযুরা -ইতরাইলের (ইসরাইল) চাপানো এ যুদ্ধ ও হোর্মুয প্রণালী সংকটের জের ধরেই রিপাবলিকান পার্টি এবার অন্তর্বর্তী নির্বাচনে হেরে কংগ্রেস ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে!!! কারণ এ যুদ্ধ করতে গিয়ে অর্থনৈতিক দুর্গতির শিকার মাযুরার জনসাধারণ ট্রাম্প ও রিপাবলিকানদের ওপর ক্ষুব্ধ হয়ে ডেমোক্র্যাটদেরকে জিতিয়েছে। অতএব গোটা ইরানকে মাত্র তিন দিনে ধ্বংস করার ক্ষমতা যে মাযুরার আছে সেই মাযুরা গোটা ইরানকে ধ্বংস করতে স্বীয় শক্তি ব্যয় ও নি:শেষ না করে অনায়াসে হোর্মুয প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাত থেকে ছিনিয়ে নিতে পারছে না কেন? গোটা ইরান তিন দিনে ধ্বংস করতে সক্ষম মাযুরা তিন ঘন্টায় হোর্মুয প্রণালী ইরানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে পারে না? এটা করতে পারলেই তো সব ল্যাটা চুকে যায়। আসলে মুখে মুখে নয় বাস্তবে এমনটা করে দেখাক মাযুরা!!! ২ নং মন্তব্য সমাপ্ত))
তবে সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ তাকে আপাতত সামরিক অভিযান না বাড়ানোর অনুরোধ জানিয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তার কথায়, ‘সৌদি আরব আমাকে বলেছে, পরিস্থিতি এখন যেমন আছে, আপাতত তেমনই থাকতে দিন। কারণ, তারা ভেঙে পড়ছে।’
কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব দেশও বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষপাতী। ৩
((৩ নং মন্তব্য: ইরানের বিরুদ্ধে মাযুরা সামরিক অভিযান বাড়ালে তার ভয়াবহ, গুরুতর, মারাত্মক ধ্বংসাত্মক ফল ও পরিণতি সব কটি আরব দেশকেও ভোগ করতে হবে বলেই তারা মাযুরাকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান না বাড়ানো এবং বর্তমান অবস্থা বজায় রাখার প্রার্থনা করেছে। ট্রাম্পের ভাষায় ইতিমধ্যে এ যুদ্ধে আরব দেশগুলোর প্রভুত ক্ষতি হয়েছে। যদিও সৌদী আরব তেমন একটা ক্ষতিগ্রস্ত না হলেও ইয়ামানের ওপর সৌদী আগ্রাসন ও হামলা শুরু করলে সেটার জবাবে গত দুই আড়াই মাস ধরে ইয়ামানের হুতি-আনসারুল্লাহর কাছ থেকে প্রবল আক্রমণ ও ব্যাপক
ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে যার জন্য ট্রাম্প বলেছে যে ভেঙে পড়ছে সৌদী আরব।৩ নং মন্তব্য সমাপ্ত))
উপসাগরীয় দেশগুলোর ওপর নিজের প্রভাব নিয়ে ট্রাম্পের এমন বক্তব্য অবশ্য নতুন নয়। বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিজের সম্পর্ক ও প্রভাবের কথা আগেও বিভিন্ন সময়ে তুলে ধরেছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরশীল সৌদি আরব। ৪
((৪ নং মন্তব্য:প্রথম বিশ্বযুদ্ধের আগে সৌদী পরিবারের সাথে ব্রিটেনের সম্পর্ক ছিল।গত বিংশ শতাব্দীর শুরুতে ব্রিটেনের প্রত্যক্ষ সমর্থন,মদদ,সহায়তা, সাহায্য ও পৃষ্ঠপোষকতায় সৌদী রাজতান্ত্রিক সরকার সমগ্র আরব উপদ্বীপে প্রতিষ্ঠিত হয় এবং নিরাপত্তা, প্রতিরক্ষার জন্য সৌদী রাজতান্ত্রিক সরকার যুরার (যুক্তরাজ্য বা ব্রিটেন) সামরিক,নিরাপত্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তার ওপর নির্ভরশীল ছিল ২য় মহাযুদ্ধ শেষ হওয়া পর্যন্ত।আর ২য় মহাযুদ্ধের পরে যুরা (যুক্তরাজ্য বা ব্রিটেন) এক নং পরাশক্তির মর্যাদা হারালে সেই স্থান দখল করে নেয় মাযুরা।আর সৌদী আরব ২য় মহাযুদ্ধের পর থেকে এ পর্যন্ত প্রধানতঃ মাযুরার সামরিক, নিরাপত্তা ও রাজনৈতিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ে যা বর্তমানেও অব্যাহত আছে। খাঁটি মুমিন তৌহীদবাদী মুসলিম দেশ কেবল মাত্র মহান আল্লাহর ওপর নির্ভরশীল ইসলামের সবচেয়ে বড় দুশমন বিধর্মী খ্রিষ্টান-নাসারা পরাশক্তির ওপর নির্ভরশীল হতে পারে না। কিন্তু খাঁটি তৌহীদী মুওয়াহহিদ (توحیدی موحد) হওয়ার দাবি দার সালাফী ওয়াহহাবী মতাবলম্বী সৌদী আরবের রাজতান্ত্রিক সরকার কিভাবে ইসলামের সবচেয়ে বড় দুশমন প্রথমে যুরার (যুক্তরাজ্য) মদদ ও সহায়তায় আরব উপদ্বীপ ও হিজাযে প্রতিষ্ঠিত হল এবং ২য় মহাযুদ্ধ শেষ হওয়া পর্যন্ত যুরার (যুক্তরাজ্য) সহায়তায় টিকে থাকে এবং দ্বিতীয় মহাযুদ্ধের পর ইসলামের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর দুশমন মাযুরার সহায়তা ও মদদে নিজের অস্তিত্ব বজায় রাখছে এবং গোটা আরব উপদ্বীপে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দিয়ে আসলে ইসলামের প্রাণকেন্দ্র ও সূতিকাগার হিজায ও আরব উপদ্বীপ কার্যত ও প্রকৃত পক্ষে বিধর্মী খ্রিষ্টান নাসারার প্রত্যক্ষ আধিপত্যাধীন করে দিয়েছে যা ইসলামী শরিয়ত অনুযায়ী হারাম ও নিষিদ্ধ ? মহানবী (সা) হিজায ও আরব উপদ্বীপ থেকে অন্য সকল ধর্মাবলম্বীকে বহিস্কার করার আদেশ দিয়েছেন এবং সেকারণেই হিজায ও আরব উপদ্বীপ থেকে ইয়াহূদী নাসারাদের বহিস্কার করা হয়েছিল। কোনো দেশে শক্তিশালী বিদেশী সামরিক ঘাঁটি সমূহের অস্তিত্ব প্রমাণ করে যে ঐ দেশটির প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব নেই; বরং দেশটি বিদেশী শক্তির আধিপত্যাধীন ও পরাধীন। অতএব সৌদী আরব আসলে আল্লাহর সার্বভৌমত্ব ও হিফাযতের বদলে বিধর্মী ইসলামের সবচেয়ে বড় শত্রু মাযুরার সার্বভৌমত্ব ও আধিপত্য মেনে নিয়ে প্রকৃত মুওয়াহহিদ (তৌহীদবাদী) থাকতে পারে না। ৪ নং মন্তব্য সমাপ্ত))
গত মার্চে ইরানকে কেন্দ্র করে সংঘাত তীব্র হওয়ার সময়ও সৌদি যুবরাজকে নিয়ে মন্তব্য করেছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেছিলেন, মোহাম্মদ বিন সালমান ধারণা করেননি যে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে। একসময় তিনি ভেবেছিলেন, ট্রাম্পও আগের ব্যর্থ মার্কিন প্রেসিডেন্টদের মতো হবেন। কিন্তু এখন তাকে ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হচ্ছে। ৫
((৫ নং মন্তব্য:ট্রাম্প আসলে মাযুরার পূর্ববর্তী প্রেসিডেন্ট দের মতো বা তাদের চেয়েও অধিক ব্যর্থ ট্রাম্প যা এ যুদ্ধ থেকে প্রমাণিত হয়েছে।তখন সৌদী যুবরাজ এমবিএস ও অন্য সকল আরব দেশের রাজা-বাদশাহরা মনে করেছিল যে মাযুরা দুর্বল ইরানকে খতম করে দেবে এবং তার তখন নির্বিঘ্নে ইতরাইলের (ইসরাইল) সাথে সম্পর্ক স্বাভাবিক করে মাযুরা ও ইতরাইলের ছত্রছায়ায় বহাল তবিয়তে রাজ্য শাসন ও তেল সম্পদ রফতানির আয়ের সিংহভাগ ভোগ করতে পারবে। আর মাযুরার কর্তৃত্বে এমনকি ইরানের তেল ও গ্যাস সহ সমগ্র পশ্চিম এশিয়ার তেল ও খনিজ সম্পদ এবং তিন মহাদেশের সংযোগস্থল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হোর্যুয ও বাবুল মান্দাব প্রণালী সহ সমগ্র পশ্চিম এশিয়া (মধ্যপ্রাচ্য) মাযুরার পূর্ণ করায়ত্তে চলে আসবে। কিন্তু বিধি বাম। মহান আল্লাহর অপার করুণা ও মদদে ঈমানী শক্তিতে বলীয়ান খাঁটি তৌহীদ বাদী ইরান এই চাপানো যুদ্ধে বীরবিক্রমে মাযুরা ও ইতরাইলকে উত্তম মধ্যম মার দিলে এমবিএস, আরব রাজন্যবর্গ, মাযুরা ও ইতরাইল এমন ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়েছে।যুদ্ধ মানেই মার খাওয়া ও মার দেওয়া। যুদ্ধে মারা খাওয়াটা মুখ্য নয় বরং মার দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ইরান আগ্রাসী যুদ্ধবাজ সন্ত্রাসী অপরাধী মাযুরা ও ইতরাইলকে মার ও পিটুনি দেওয়ার ক্ষমতা রাখে এবং এদুটো শক্তিকে ভালোভাবে মার ও পিটুনি দিয়েছে।৫ নং মন্তব্য সমাপ্ত))
((১০নং মন্তব্য: সাম্রাজ্যবাদী মাযুরা কেবল তার অবৈধ সাম্রাজ্যবাদী স্বার্থের কথাই ভাবে।অন্যের এমনকি নিজ মিত্রদের সমস্যা, অসুবিধা ও দুর্ভোগের উদ্বেগকেও মোটেও গুরুত্ব দিতে চায় না মাযুরা।আর এ কারণেই উপসাগরীয় দেশগুলোর দুর্ভোগ নিয়ে উদ্বেগকে পাত্তা দেবে না মাযুরার কর্মকর্তারা। তাই এ সব আরব দেশের বোঝা উচিত যে মাযুরা খুবই স্বার্থপর। মাযুরার সাথে থাকলে তাদের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষিত হবে না যার প্রমাণ ইরানের বিরুদ্ধে মাযুরা-ইতরাইলের সম্মিলিত চাপানো যুদ্ধ। মাযুরা এসব আরব দেশের ভূমি ও ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। তাই এ যুদ্ধের ঝড়ঝাপটা এ সব আরব দেশের গায়ে গতরে লাগছে এবং এরফলে তাদের দুর্ভোগ ও উদ্বেগ তৈরি হয়েছে। কিন্তু মাযুরা তা পাত্তা দিচ্ছে না। এরপরও কি আরব দেশগুলো মাযুরার পাচেটেই যাবে? এদের কি কাণ্ডজ্ঞান, বিবেক-বুদ্ধি ও লজ্জা-শরম নেই? ১০ নং মন্তব্য সমাপ্ত))
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। তার দাবি, দেশগুলো যুক্তরাষ্ট্রে ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ ব্যয় করছে। এসব দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের অর্থনৈতিক সম্পর্কও গুরুত্বপূর্ণ বলে ইঙ্গিত দেন তিনি। ১১
(( ১১নং মন্তব্য: আসলে এ সব তেল সমৃদ্ধ আরব দেশ তাদের তেল সম্পদ এবং তেল রফতানি লব্ধ আয় যা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তা সব কিছুই বিনিয়োগের নামে মাযুরার হাতে তুলে দিচ্ছে! অথচ বাংলাদেশ, পাকিস্তানের মতো ভ্রাতৃপ্রতিম দরিদ্র মুসলিম রাষ্ট্রগুলোর অর্থনীতিতে বিনিয়োগ করছে না।এর অর্থ কী? আসলে এ সব তথাকথিত তেল সমৃদ্ধ আরব দেশগুলোর কোনো প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব নেই। এদের সবকিছুই মাযুরার কর্তৃত্বে ও নিয়ন্ত্রণে। সামরিক ঘাঁটি ও স্থাপনা গেড়ে মাযুরা এ সব তেলসমৃদ্ধ আরব দেশের ওপর আধিপত্য কায়েম করেছে এবং তেলসম্পদ লুণ্ঠন করছে। অথচ এ বিপুল তেল সম্পদে সকল মুসলিম দেশের ন্যায্য হক রয়েছে।কারণ এ সব তেল ও খনিজ সম্পদ আনফালের অন্তর্ভুক্ত যার মালিক আল্লাহ ও তাঁর রাসূল (সা) এবং ইসলামী শরিয়াহর নির্দেশিত পথে সেগুলো ব্যয় করতে হবে। তাহলে কিভাবে এ সব দেশের তেল রফতানি থেকে লব্ধ ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এ সব দেশের শাসক চক্র ও রাজন্যবর্গ অভাবী দরিদ্র মুসলিম দেশগুলোকে বাদ দিয়ে ইসলাম ও মুসলিম উম্মাহর সবচেয়ে বড় জঘন্য শত্রু মাযুরার (মার্কিন যুক্তরাষ্ট্র) হাতে তুলে দিচ্ছে ?!!! বিধর্মী মাযুরা ও পশ্চিমা দেশগুলোয় বিনিয়োগ না করে যদি মুসলিম দেশগুলোতে এই ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করত এ সব আরব দেশ তাহলে মুসলিম বিশ্বে অভূতপূর্ব তরক্কী (উন্নয়ন) ও অগ্রগতি সাধিত হত এবং সমগ্র মুসলিম বিশ্ব অপ্রতিদ্বন্দ্বী বিশ্ব শক্তিতে রূপান্তরিত হত।আর আসলে মাযুরা এ সব আরব দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে নাই। বরং মাযুরা এ সব তেল সমৃদ্ধ আরব দেশগুলোকে ভয়ানক নিরাপত্তা হীনতা ও প্রলয়ঙ্করী ধ্বংসাত্মক যুদ্ধের দিকেই ঠেলে দিয়েছে। আসলে মাযুরার সাথে এ সব তেলসমৃদ্ধ আরব দেশের সুস্থ বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক নেই বরং মাযুরা ও এ সব তেলসমৃদ্ধ আরবদেশের সম্পর্ক হচ্ছে প্রভু-দাসের সম্পর্ক।আর এ কারণেই এত যুদ্ধ ও ধ্বংস যজ্ঞের পর মাযুরাকে এ অঞ্চল ত্যাগের কথা বলতে ও দাবি জানাতে পারছে না দাস সর্বস্ব এ সব আরব দেশ।কারণ দাসের যা কিছু আছে সেগুলো সব তার মনীব ও প্রভুর। আর তেলসমৃদ্ধ আরব দেশগুলোর অবস্থাও ঠিক সেটাই। অতএব সালাফী ওয়াহহাবী সৌদী আরব এবং পারস্য উপসাগরীয় আরব দেশগুলো মহান আল্লাহর দাস নয় বরং সবচেয়ে বড় শয়তান মাযুরার দাস।আল্লাহর দাস হলে এসব আরব দেশ লাত্থি মেরে সবচেয়ে বড় শয়তান মাযুরাকে বের করে দিতে পারত এবং মাযুরার দাসত্ব করা থেকে নিজেদের মুক্ত করত। ১১ নং মন্তব্য সমাপ্ত))
এর আগে গত সেপ্টেম্বরে সৌদি আরবের কাছে সর্বোচ্চ ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। সম্ভাব্য এই চুক্তির মূল্য প্রায় ২৪ বিলিয়ন ডলার। ১২
((১২ নং মন্তব্য: ২৪ বিলিয়ন ডলারের ৪৮ টি সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধ বিমান যে ক্রয় করতে যাচ্ছে সৌদী আরব যা টাকার অপচয় ও শ্রাদ্ধ ছাড়া আর কিছু কি? এমন ভাবে অতীত বছর গুলোতে শত শত বিলিয়ন ডলারের অস্ত্র মাযুরা ও পশ্চিমাদের থেকে খরিদ করে হুথীদের বিরুদ্ধে ১২ বছর যুদ্ধ করে কি জিততে পেরেছে সৌদী আরব? তাহলে কী লাভ?লাভ মাযুরা ও পশ্চিমাদের হয়েছে ও হচ্ছে তাদের অস্ত্র ব্যবসায় রমরমা হচ্ছে তাদের অর্থনীতির শ্রীবৃদ্ধি হচ্ছে।অথচ সৌদী ও অন্যান্য আরবদের শত শত বিলিয়ন ডলারের ক্রয়কৃত অস্ত্র ইসলামের দুশমন যেমন: ইতরাইলের বিরুদ্ধে ব্যবহৃত না হয়ে মুসলমানদের বিরুদ্ধে যেমন: ইয়ামান, সুদান, সিরিয়ায় ব্যবহার করা হচ্ছে!! কত নিদারুণ ট্র্যাজেডি!!! সৌদি সহ উপসাগরীয় আরব দেশগুলো এই ভাবে অতি সস্তায় সুলভ মূল্যে তেল বিক্রি করছে, বিক্রি লব্ধ টাকার এক বিরাট অংশ পশ্চিমাদের ও মাযুরার কাছ থেকে অপ্রয়োজনীয় অস্ত্র ও বিলাসী
পণ্যসামগ্রী কিনতে এবং বাদবাকি অংশ (ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার) মাযুরা ও পশ্চিমা দেশগুলোতে বিনিয়োগ করতে ব্যয় করছে। বিনিয়োগে ব্যয় এটা কেমন কথা? আসলে এই বিনিয়োগ ফেরৎ পাওয়ার নয় এবং তা আর কোনো দিন ঐ সব আরব দেশে ফেরৎ আসবে না। তাই এজন্যই বলা হয়েছে এ সব ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বিনিয়োগ আসলে ব্যয় ও খরচ হয়েই গেছে। পশ্চিমা দেশ ও মাযুরায় বিনিয়োগ করে বহু দেশ অর্থ আর ফেরৎ পায় নি ও পাচ্ছে না যেমন: লিবিয়া ও ইরান। শাহের আমলে মাযুরায় ইরান বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল কিন্তু একটা কানা কড়িও ফেরৎ পায় নি ইরান। ১২ নং মন্তব্য সমাপ্ত))
এদিকে ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান নতুন করে শুরু করার পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে হরমুজ প্রণালি অবরোধ করে ইরানের অর্থনীতির ওপর চাপ বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে।১৩
((১৩ নং মন্তব্য:মাযুরা,ট্রাম্প এবং পশ্চিমাদের এ সব কথা বিশ্বাস করা অনুচিৎ।তবে ইরানের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় সামরিক অভিযান নতুন করে শুরু করার সমূহ ভয়ানক পরিণতি ও ফলাফলের কারণে তা বাস্তবায়ন করছে না মাযুরা। তবে ট্রাম্পের মতো অস্থিতিশীল মস্তিষ্কের অধিকারী ব্যক্তি দিয়ে বিশ্বাস নেই। ওর কৌশল হচ্ছে শত্রু যেন বুঝতে না পারে ও ঠিক কী করতে যাচ্ছে। আর যেহেতু অস্থিতিশীল মস্তিষ্কের অধিকারী ও জুয়ারী প্রকৃতির হওয়ার জন্য চরম করুণ পরিণতি ও ফলাফলের কথা চিন্তা না করেই একটা মারাত্মক অঘন ঘটিয়ে ফেলতে পারে অঘটন ঘটন পটিয়সী ট্রাম্প। তাই সবসময় সজাগ ও সতর্ক থাকতে হবে। আর বীর মুজাহিদ ইরানী সশস্ত্র বাহিনী এবং ইরানী জনগণ সর্বদা প্রস্তুত রয়েছেন যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য। হোর্মুয প্রণালী অবরোধ করে শুধু ইরানী অর্থনীতির ওপর চাপ বাড়ানোর কৌশল শুধু নিছক ইরানের ক্ষতি করছে না বরং বৈশ্বিক অর্থনীতির ওপরও মারাত্মক কুপ্রভাব ফেলছে ও ফেলবে। কারণ ইরানও হোর্মুয প্রণালী বন্ধ রেখেছে এবং এই অল্প কয়েক দিনে বেশ অনেক তেলবাহী জাহাজ সামুদ্রিক মাইন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস ও ক্ষতিগ্রস্থ হয়েছে এবং কিছু জাহাজ ডুবেও গেছে। আর এটা দীর্ঘ স্থায়ী হলে মাযুরার অর্থনীতিও আরও ভরাডুবির শিকার হবে। এই নয় মাসে হোর্মূয প্রণালী পুরোপুরি বন্ধ বা নিয়ন্ত্রিত ভাবে খোলা থাকায় মাযুরার অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়েছে এবং মার্কিন সিনেট ও কংগ্রেস নির্বাচনে রিপাবলিকান পার্টি পরাজিত হয়েছে। ১৩ নং মন্তব্য সমাপ্ত))
চলতি সপ্তাহের শুরুতে মার্কো রুবিও বলেন, হরমুজ প্রণালি দিয়ে নিয়মিতভাবে যে তেল পরিবহন করা যাচ্ছে না, তা মূলত ইরানের তেল। তার দাবি, দেশটির ওপর অর্থনৈতিক চাপ ইতিমধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। এ কারণে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজনীয়তা দেখছেন না প্রেসিডেন্ট। ১৪
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের সময় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ে। এতে বিশেষ করে ছোট দেশগুলো ব্যাপক ক্ষতির শিকার হয়। শুরুতে সৌদি আরব তুলনামূলকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পারলেও পরবর্তী সময়ে ইয়েমেনের হুতিদের হামলার ঝুঁকি বেড়েছে। ৬
((৬ নং মন্তব্য: নিজেদের দেশ ও ভূখণ্ডে খ্রিষ্টান নাসারা বিধর্মী মাযুরাকে ঘাঁটি গাড়তে দিয়ে এবং সেই সব ঘাঁটি ব্যবহার করে মাযুরা ইরানের বিরুদ্ধে রক্তক্ষয়ী যে নাহক (অন্যায়) যুদ্ধ, আগ্রাসন, ধ্বংস যজ্ঞ ও যুদ্ধাপরাধ করেছে তার পূর্ণ শরীক হচ্ছে সৌদি আরব সহ এসব আরব দেশ। অতএব খুবই স্বাভাবিক ভাবে যুদ্ধের আগুণ এ সব আরবদেশের গায়ে গতরে এসে লাগবে ও পুড়াবে। যুদ্ধের বিভীষিকা ও ধ্বংস লীলা থেকে বাঁচতে হলে ইঁদুর মার্কা এসব আরব দেশের উচিত অনতিবিলম্বে মাযুরার সামরিক ঘাঁটি ও স্থাপনা সমূহ বন্ধ করে দেওয়া। আর তা যদি করতে ব্যর্থ হয় এ সব ইঁদুর মার্কা আরবদেশগুলো তাহলে যুদ্ধের ক্ষয়ক্ষতি তাদেরকেও বহন ও সহ্য করতেই হবে। ইরান আরবদের তেমন কোনো ক্ষতি করে নি এ যুদ্ধে। বরং ইরান এ সব অপদার্থ ইঁদুরে স্বভাবের খবীস আরব দেশস্থ মাযুরার সামরিক ঘাঁটি সমূহ ধ্বংস করেছে যা বিবি ছি! (বিবিসি) ও ছি!এন এনের (সিএনএন) মতো পশ্চিমা ও মাযুরার সংবাদ মাধ্যম সমূহও অকপটে স্বীকার করতে বাধ্য হয়েছে। ৬ নং মন্তব্য সমাপ্ত))
গত গ্রীষ্মে সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এবং ইরান-সমর্থিত হুতিদের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর থেকে দেশটিতে আবারও সংঘাত তীব্র হয়েছে।৭
((৭ নং মন্তব্য: ইয়ামানের হুথিরা আগে যুদ্ধ শুরু করে নি বরং তিন সাড়ে তিন মাস আগে সৌদী আরব সানা ও অন্যান্য শহরে বর্বর বিমান হামলা ও আগ্রাসন চালালে এবং নিজেদের প্রক্সিদের দিয়ে হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ও সামরিক অভিযান শুরু করালে হুথিরাও সৌদী আরবের ওপর পাল্টা হামলা ও জবাব দিলে সৌদী আরব অত্যন্ত বেকায়দা ও নাজুক অবস্থার মধ্যে পড়ে গেছে।৭ নং মন্তব্য সমাপ্ত))
এর জেরে সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতিরা। এসব হামলার প্রভাব পড়ছে দেশটির অর্থনীতিতেও। ৮
তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতিতে বৈচিত্র্য আনার লক্ষ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগের আওতায় গুরুত্বপূর্ণ সম্মেলন বাতিল করতে হয়েছে সৌদি কর্তৃপক্ষকে। একই সঙ্গে জ্বালানি সরবরাহ ও রপ্তানি কার্যক্রমেও বিঘ্ন ঘটছে। ৯
((৮ ও ৯ নং মন্তব্য: সৌদী আরব বিশ্বে বৃহত্তম তেল উৎপাদন কারী দেশ।হুথীদের সফল পাল্টা হামলার প্রভাবে সৌদীদের তেল উৎপাদন হ্রাস পাওয়ায় তেল নির্ভর সৌদী অর্থনীতি ক্ষতি গ্রস্থ হচ্ছে এবং তা অত্যন্ত স্বাভাবিক। হুথীরা গায়ে পড়ে খামখা হামলা শুরু করে নি। উল্লেখ্য যে হুথীদের হাতে রয়েছে ৭০-৮০% ইয়ামানী জনগণ যাদের অকুণ্ঠ সমর্থন নিয়ে হুথী আনসারুল্লাহ সরকার সৌদীদের দীর্ঘ ১২ বছর ব্যাপী আগ্রাসন, যুদ্ধ ও অবরোধের মোকাবেলায় বিজয়ী বেশে বীর দর্পে টিকে আছে এবং সার্থক ও সফল ভাবে সৌদী, আমিরাতী, ইতরাইলী, মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) ও যুরার (যুক্তরাজ্য) বর্বর হামলা ও আগ্রাসন প্রতিহত করছে ও লড়ছে। সৌদী আরবের সমর্থিত এবং আন্তর্জাতিক ভাবে স্বীকৃত পলাতক অজনপ্রিয় তথাকথিত ইয়ামানী সরকার যার মাত্র ১০% এর কম ইয়ামানী জনগণের সমর্থন রয়েছে সেটাকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য পীড়াপীড়ি না করে হুথী আনসারুল্লাহ সরকার এবং বাদবাকি ইয়ামানী দল, মোর্চা ও ফ্রন্টের মধ্যে সংলাপের আয়োজন ও ব্যবস্থা করে শান্তিপূর্ণ ভাবে ইয়ামানের অভ্যন্তরীণ বিরোধ, গৃহযুদ্ধ ও গোলযোগের সমাধান সম্ভব। কিন্তু এতে করে ইয়ামানী জনগণের লাভ ও কল্যাণ হবে এবং সৌদী আরব,আরব আমিরাত,মাযুরা ও ইতরাইলের অবৈধ অন্যায্য সাম্রাজ্যবাদী স্বার্থসিদ্ধি হবে না। এজন্যেই দীর্ঘ বারো বছর ধরে ইয়ামানে দ্বন্দ্ব, সংঘাত, গৃহযুদ্ধ ও বহির্শত্রুর আগ্রাসন চলছে এবং সৌদী আরব সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে এবং লক্ষ লক্ষ ইয়ামানী প্রাণ হারিয়েছেন। ইয়ামান সংকটের জন্য সৌদী আরব, আরব আমিরাত ও মাযুরাই মূলতঃ দায়ী। কারণ,৭০-৮০% জনসমর্থন পুষ্ট আনসারুল্লাহ সরকারকে বিদ্রোহী গোষ্ঠী এবং তথাকথিত সৌদী সমর্থিত ও আন্তর্জাতিক ভাবে স্বীকৃত পলাতক সরকার যাদের ১০%-এরও কম জনসমর্থন রয়েছে তাদেরকে ইয়ামানের বৈধ সরকার বলে স্বীকৃতি দেওয়া আসলেই সত্যের অপলোপ ছাড়া আর কিছুই নয়। অতএব সৌদী আরবের আজকের যে শোচনীয় অবস্থা হয়েছে তা তাদেরই কামাই ও অর্জন এবং কর্মফল ভোগ। ৮ ও ৯নং মন্তব্য সমাপ্ত))
উপসাগরীয় দেশগুলোর ওপর চলমান সংঘাতের প্রভাব নিয়ে ট্রাম্পের মূল্যায়নের সঙ্গে অনেক বিশ্লেষক একমত হলেও মার্কিন প্রশাসনের সবাই একই অবস্থানে নেই। চলতি সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলোর দুর্ভোগ নিয়ে উদ্বেগকে গুরুত্ব দিতে চাননি। ১০
((১৪ নং মন্তব্য: এটা মাযুরার দাবি যে ইরানের তেল রপ্তানি শূন্যে নেমে এসেছে মাযুরার আরোপিত সামুদ্রিক অবরোধের কারণে। কিন্তু ইরান বিভিন্ন ভাবে তেল রপ্তানি করছে এ অবস্থায় তবে তা অতীতের চেয়ে বেশ কম।এ অবস্থা শুধু ইরানের একার নয় অন্যান্য আরব দেশও ঠিক ভাবে তেল রপ্তানি করতে পারছে না পূর্বের মতো। যেমন: হুথী-আনসারুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে গিয়ে যে সৌদী আরবের জ্বালানি সরবরাহ ও রপ্তানি কার্যক্রমেও বিঘ্ন ঘটছে যা এ সংবাদ প্রতিবেদনের শুরুতেও বর্ণিত হয়েছে।
আর ইরানের নির্দেশিত রুট উপেক্ষা করে অননুমোদিত ভিন্ন চোরাই রুট ও পথে তেলবাহী জাহাজ যে হরহামেশা আক্রমণ ও ক্ষতির শিকার হচ্ছে তা থেকে স্পষ্ট হয়ে যায় যে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি দুরূহ বিষয়ে পরিণত হয়েছে এবং এ অঞ্চল থেকে বিশ্ব বাজারে জ্বালানি তেল, পেট্রোলিয়াম, রাসায়নিক সার, বিভিন্ন পেট্রোকেমিক্যাল ও রাসায়নিক সামগ্রী আগের মতো যেতে পারছে না বিশ্ব বাজারে যার সার্বিক বিরূপ বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব সর্বত্র অনুভূত হচ্ছে।আর বিশ্বের চাহিদার প্রায় ৪০% রাসায়নিক সারের যোগান দাতা পারস্য উপসাগরীয় দেশসমূহ। সংকটের কারণে রাসায়নিক সারের সরবরাহ এ অঞ্চল থেকে অনেক কমে যাওয়ায় ২০২৭ সালে সমগ্র বিশ্ব খাদ্য সংকটের সম্মুখীন হতে যাচ্ছে বলে অনেক বিশেষজ্ঞ মন্তব্য ও সতর্ক বাণী উচ্চারণ করেছেন।
যেমন: হুথী-আনসারুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে গিয়ে যে সৌদী আরবের জ্বালানি সরবরাহ ও রপ্তানি কার্যক্রমেও বিঘ্ন ঘটছে তা এ সংবাদ প্রতিবেদনের শুরুতেও বর্ণিত হয়েছে।
তাই সামুদ্রিক অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি বন্ধ হয়ে গেছে এবং ইরানের অর্থনীতির ওপর হাড়ভাঙা প্রভাব পড়েছে বলেই ব্যাপক পরিসরে সামরিক অভিযানের প্রয়োজন নেই বলে যে কথা বলেছে মার্কো রুবিও বলেছে তা আসল কথা নয়। আসল কথা হচ্ছে ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালানোর যে অতি ভয়ঙ্কর মারাত্মক ধ্বংসাত্মক ফলাফল ও পরিণতি মাযুরা সহ গোটা বিশ্বকে ভোগ করতে হবে সেটাই মাযুরাকে এ পর্যন্ত ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করতে বাধা দিয়েছে ও দিচ্ছে!!!
তাই উপায়ন্তর না দেখে মাযুরা ইরানের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ আরোপ করেছে। কিন্তু এই সামুদ্রিক অবরোধ আরোপ ও বজায় রাখতে বিভিন্ন সাগর ও মহাসাগরে বহু নৌযুদ্ধ যান ও জাহাজ মোতায়েন করতে হচ্ছে মাযুরাকে যার ব্যয় ও খরচ অত্যন্ত বিশাল অঙ্কের এবং বিশাল এ খরচের কারণে কতদিন মাযুরা এ অবরোধ দিয়ে যেতে পারবে সেটাও একটা বিরাট বড় প্রশ্ন। আর ইরানী ক্রুয ক্ষেপণাস্ত্রের আঘাতের ভয়ে হোর্মূয প্রণালীর নিকটবর্তী হতে পারছে না মাযুরার যুদ্ধ জাহাজ গুলো যার ফলে মাযুরাকে ইরান থেকে বহু দূরে সাগর মহাসাগর সমূহে বেশি বেশি নৌযুদ্ধযান ও জাহাজ মোতায়েন করতে হচ্ছে।হোর্মুয প্রণালীর কাছে নৌ সামুদ্রিক অবরোধ আরোপ করতে পারলে এত যুদ্ধ যান মোতায়েন করতে হত না এবং খরচ ও ব্যয়ও এত বৃদ্ধি পেত না। মাযুরার যুদ্ধজাহাজ গুলো যে হোর্মুয প্রণালীর কাছে ভিড়তে পারছে না তার বড় প্রমাণ হলো যে ইরান সম্প্রতি দেশটি কর্তৃক নিষিদ্ধ অর্থাৎ অননুমোদিত চোরাই পথে আরব দেশ গুলোর তেল বোঝাই করে মাযুরার প্ররোচনায় যে সব তেল ট্যাংকার ও তেলবাহী জাহাজ চলাচল করে সেগুলোর ওপর হামলা ও আক্রমণ বহু গুণ বাড়িয়ে দিয়েছে।যদি মাযুরার যুদ্ধজাহাজ অননুমোদিত চোরাই পথে এ সব তেল বাহী জাহাজ স্কোর্ট করে নিয়ে যেতে পারত তাহলে তখন ইরানের জন্য হামলা কঠিন হত। কিন্তু ইরানের লাগাতার এ সব হামলা প্রমাণ করছে যে মাযুরার (মার্কিন) যুদ্ধ জাহাজ হোর্মুয প্রণালীর ধারে কাছে ও আশেপাশেও নেই এবং সেগুলো রয়েছে অন্তত ৪শো-৫ শো কিলোমিটার দূরে ওমান সাগর,আরব সাগর এবং ভারত মহাসাগরে!! মার্কিন যুদ্ধজাহাজ গুলো হোর্মুয প্রণালীর নিকটে থাকলে ইরানের নিয়ন্ত্রণে হোর্মুয প্রণালী না থেকে থাকত মাযুরার নিয়ন্ত্রণে।
তাই বলা উচিত সৌদী আরবের ভেঙে পড়ার সাথে সাথে মাযুরাও (মার্কিন যুক্তরাষ্ট্র) ভেঙ্গে পড়ছে!!!! ১৪ নং মন্তব্য সমাপ্ত))
সূত্র: মিডল ইস্ট আই
ইত্তেফাকে প্রকাশিত মিডল ইস্ট আই-এর এ সংবাদ প্রতিবেদনে মন্তব্য সংযোজন: মুহাম্মদ মুনীর হুসাইন খান
আপনার কমেন্ট